রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দেবহাটায় জমে ওঠেনি কোরবানির হাটপশুর, দাম না পেয়ে হতাশ খামারিরা!

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

আর মাত্র কয়েকদিন পর মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ঐতিহ্য ও ভাব-গাম্ভীযর্যের মধ্যে দিয়ে আগামী ১৭ জুন ঈদুল আযহা উপলক্ষ্যে পশু কোরবানি করবেন সারাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ।

ঈদকে কেন্দ্র করে সারাদেশের মত সাতক্ষীরার পারুলিয়া পশুরহাট ব্যাপক গরু-ছাগল কেনাবেচা হয় প্রতিবছর। সপ্তাহের রবিবার এখানে হাট বসে। কিন্তু এবছর গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচের তুলনায় দাম না পাওয়ার কথা জানিয়েছেন খামারিরা। তাছাড়া সাম্প্রতিক লাম্পিং স্নি ডিজিজ এ আক্রান্ত হয়ে অনেক গবাদীপশু মারা গেছে এতে অনেকটাই সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পারুলিয়া পশুরহাট ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় চড়াও দাম হাকাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে বাজারে বড় গরু না থাকলেও ছোট এবং মাঝারি গরুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবছর অধিকাংশ মধ্যবিত্তরা ঝুঁকছেন ছোট বা মাঝারি সাইজের পশু কোরবানিতে। অন্যদিকে গো-খাদ্যর মূল্যবৃদ্ধি ও বছর জুড়ে গরু পালন এবং পরিচর্চায় খরচ বেশি হওয়ার স্বত্বেও কাংখিত দাম না পেয়ে কম দামে গরু বিক্রি করছেন অনেকে।

আজ রবিবার (০৯ জুন ‘২৪) পারুলিয়া পশুহাটে গিয়ে অন্যান্য বারের মতো বিশালাকৃতির সারি সারি গরুর দেখা মেলেনি। হাতে গোনা ৩ থেকে ৪টি বড় সাইজের গরু হাটে তুললেও, ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে ক্রেতা তেমন কোন দেখা মেলেনি। হাটের সবচেয়ে বড় গরুর দাম চাওয়া হয় ৪ লাখ ২০ হাজার টাকা। আর সবচেয়ে বড় ছাগলের দাম চাওয়া হয় ২৬ হাজার টাকা। তবে হাটে ৫৫ থেকে ৯৫ হাজার টাকা মূল্যের গরুর চাহিদা লক্ষ করা গেছে। পাশাপাশি ৬ থেকে ১২ হাজার টাকা মূল্যের ছাগল বেচাকেনা বেশি দেখা গিয়েছে।

গয়েশপুর গ্রামের মোহাম্মাদ আলী জানান, ১টি গরু ২ লক্ষ ৩৫ হাজার টাকা দাম হাকিয়েছি, ২লক্ষ টাকা হলে ছেড়ে দেব।

নলতার আমিনুর ইসলাম জানান, ২টি গরু নিয়ে এসেছি। ২টি গরু ২ লক্ষ ৪০ হাজার টাকা চেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত ২টি গরুতে দেড় লক্ষ টাকাও দাম উঠেনি। ভাবছি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো।

সখিপুর গ্রামের কামরুল ইসলাম জানান, কোরবানির জন্য হাটে এসেছি। কিন্তু গরুর দাম বেশি বলার কারনে ক্রয় করা সম্ভব হবে না, ভাবছি সামার্থের মধ্যে ১টি ছাগল ক্রয় করবো।

ভোমরার ইমন হোসেন জানান, নিজ বাড়িতে পালিত ২টি ছাগল নিয়ে এসেছি। ছাগল ২টি সাড়ে ২২ হাজার টাকা দাম উঠেছে, ২৪ হাজার হলে বিক্রি করবো।

সখিপুর গ্রামের বিমল কুমার বলেন, নিজ বাড়িতে কয়েকটি গরু পালন করছিলাম। যেগুলো বাড়ি থেকেই বিক্রি হয়ে গেছে। কয়েকটি ছাগল আছে, সেগুলো হাটে নিয়ে এসেছি। তবে চাহিদা অনুযায়ী দাম পাচ্ছি না।

সন্যাসীরচক এলাকার রবিউল ইসলাম বলেন, পশু দাম এবার ব্যাপক। তাই কোরবানির জন্য ১৬ হাজার টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করেছি।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা জানান, এবছর হাটে ইজারা গ্রহিতা না হওয়ায় প্রশাসনের মাধ্যমে খাস কালেকশন করা হচ্ছে। তবে কোরবানির ঈদ ঘিরে এ বছর পশুহাটর বেঁচাকেনা অনেকটাই কম। গরুর সংখ্যা কম থাকায় দাম একটু বেশি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, পশুহাটে মানুষ যাতে নিরাপদ কেনা বেচা করতে পারে সেব্যাপারে প্রশাসন তৎপর আছে। পশু হাটে পকেটমার, ছিনতাই বা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাটে সার্বক্ষনিক উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ বিভাগের টিম, পুলিশ, আনসার, গ্রামপুলিশ সার্বিক বিষয়ে তদারকি করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!