সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় পালিত হচ্ছে আন্তজার্তিক মাতভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরীতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে বিভিন্ন সরকারি আধা সরকারি, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি নিয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ বেদীতে আসেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা বিচার বিভাগের পদস্থ কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবতিা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরতি হয়ে উঠে শহীদ মিনার চত্বর। এছাড়া দিবসটি উপলক্ষে বুধবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ জেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের স্মরণ আলোচনাসভা, ভাষা শহীদদের আত্মার শান্তিতে বিশেষ প্রার্থনা ও ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!