বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” উপকূলে দুস্থ মানুষকে শীতে মানবিক/জরুরী সহায়তা হিসাবে কম্বল বিতরণ করেছে।

আজ সোমবার (২৯ জানুয়ারি ২০২৪) বিকাল ৪ টায় সাতক্ষীরার শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৬৪ নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম- সাইক্লোন শেল্টারে উক্ত ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এর ১৩৫ জন নারী ও ১১১ জন পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্রনাথ মন্ডল, আরও উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান ফয়েজুল্লাহ তালুকদার, রেজিলিয়েন্ট বিল্ডিং সমন্বয়কারী পলাশ সরকার, প্রকল্প সমন্বয়কারী, মোঃ আব্দুর রহমান, মিল ম্যানেজার জয়ন্ত ঘোষ শুভ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া প্রমুখ।

সিসিডিবি প্রতিষ্ঠিা লংগ্ন থেকে বিভিন্ন সংকট সময়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতে দুস্থ উপকূলের মানুষকে এই শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধান অতিথি বলেন, “সিসিডিবি বুড়িগোয়ালিনী ইউনিয়নে শুরেু থেকে সুনাম কুড়িয়ে আসছে। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিসিডিবি আবারও তা প্রমান করল। সিসিডিবির মত অন্যান্য সংস্থাকে এমন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!