মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মশালা সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

কলারোয়ায় পরিবেশ দূষিত কারী ১০ চুল্লি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ  আদালত

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০ টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০ টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 
বৃহস্পতিবার  বেলা ১২টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটার পাশে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যাপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১০ টি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। কাঠ পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়া হয় তা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এলাকার সবুজ গাছ নিধন হচ্ছে। তিনি আরও বলেন, এই কাঠ পোড়ানো চুল্লি যদি কখনো পুনরায় চালু করে তাহলে অভিযোগ পেলে মালিক সেলিম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানা সাব ইন্সপেক্টর বাবর আলী, কলারোয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মেজবাহ উদ্দিনসহ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!