বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মশিয়ার রহমানের মতবিনিময়

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান।

শুক্রবার (১২ জানুয়ারী) বিকালে তালা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সরদার মশিয়ার রহমান বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনীতিতে পদার্পণ। আমি দীর্ঘদিন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। এসময় দলমত নির্বিশেষের ভোটে ব্যাপক ব্যবধানে জয়লাভ করি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আপনাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম। এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, তালা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক কে এম শাহীনুর রহমান, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রিড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য কাজী লিয়াকত হোসেন, তাপস সরকার, শেখ বিল্লাল হোসেন, সুমন রায় গনেষ, মুকুল হোসেন প্রমুখ।

এরআগে তিনি বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান করে মুসুল্লিদের সহযোগীতা কামনা করেন এবং জুম্মার নামাজের পরে পিতা-মাতার কবর জিয়ারত করে নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শরু করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!