
সাতক্ষীরার তৈলকুপি স্বাবলম্বী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর চুড়ান্ত কার্যক্রম হিসেবে সদস্যদের মাঝে উদ্যোক্তা তৈরীতে ল ঋন বিতরণ শুরু হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় সমিতির বলফিল্ডস্থ নিজস্ব কার্যালয়ে এ ঋন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল গাজী, কোষাধ্যক্ষ সাজ্জাত হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সামাদ। প্রাথমিক ভাবে মনজিলা বেগম, আরিফুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে ক্ষুদ্র ব্যবসা সহ সবজি ও মুরগির খামারের জন্য উদোক্তা তৈরীতে এ ঋন বিতরনণকরা হয়।