বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে লিডার্স কার্যালয়, খুলনার পাইকগাছার দক্ষিণ বেদকাশী, কয়রাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা আজ ১০ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব গাজী শাহ আলম, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক জনাব মোঃ ওমর আলী মোল্লা ও আরও অনেকে।

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে দক্ষিণ বেদকাশীর মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

প্রধান অতিথি বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!