মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি- সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মশালা সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন

কলারোয়ার ওফাপুরে মানব পাচারকারী জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার ওফাপুরে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। সোমবার (৬নভেম্বর) দুপুরের দিকে ওফাপুর গ্রামবাসী রাস্তার পার্শ্বে ওই মানববন্ধন করে।

এসময় গ্রামবাসী মানববন্ধনে উপজেলার ওফাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। তারা বলেন-আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের অসহায় নারী রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমসহ তাদের পরিবারের ৭জনের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তার প্রতিবাদে মাববন্ধন করেছে গ্রামবাসী। রেক্সেনা খাতুন, শাহিদা খাতুন, তাসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, শাহনাজ বেগমের দীর্ঘ ৪৫বছর যাবৎ বসবাস করা জমি হঠাৎ আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। বাধা দিতে গেলে সে বিভিন্ন ভাবে হামলা ও মামলা দিয়ে আসছে। এর পর থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কলারোয়া থানায় জিডি, সাতক্ষীরা কোর্টে মামলা সহ বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়ে ওই ৫ নারী ও গ্রামবাসীদের হয়রানী করে আসছে। এঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিচার দাবী করেন। একই সাথে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যহারের দাবী করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!