বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

যুব দিবসে কলারোয়ায় শ্রেষ্ঠ ২ আত্নকর্মীকে ক্রেষ্ট প্রদান

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। যুব র‌্যালীটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ অতিথিবৃন্দ। যুব দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

বিশেষ অতিথি ছিলেন-কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপন শিরীন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার মাজাহারুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে যুব অধিদপ্তরের বিভিন্ন উদ্যোক্তা, সমবায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার সফল আত্নকর্মী হিসাবে কাকডাঙ্গার খাদিজাতুল কোবরা ও দামোদারকাটির আল আমিন কে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন ট্রেনিং প্রাপ্ত ৯০ জনকে সনদপত্র প্রদানসহ ১৪ জন যুব সমিতির মধ্যে ৭লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!