শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আজ সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মিউনিসিপাল মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধিত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা , পেশাজীবী ও অন্যান্য স্টকহোল্ডারবৃন্দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন ইউটিএম আইভিপিও প্রকল্পের পরিচালক মোঃ সায়ফুদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (ভারঃ) মোহাম্মদ মানিক হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন ইউটিএম আইডিপি প্লানিং কনসালটেন্ট মোঃ স্বরূপ হোসাইন ও টিম লিডার কাজী কামরুল হাসান। গ্রাম হবে শহর এই প্রতিপাদকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় ১২টি উপজেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে। আগামী ২২ মাস কালিগঞ্জ উপজেলায় ৭২ জন ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর কাজ করবেন। এই উপজেলার কৃষি, মৎস্য, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয়ে প্ল্যানিংয়ের কাজ করবেন তারা। কালিগঞ্জ উপজেলার সম্ভাবনাময় বিষয়গুলি বাস্তবায়নের রূপদান করতে পারলে কালিগঞ্জ উপজেলা হবে একটি সমৃদ্ধ উপজেলা। সে লক্ষ্যেই এ প্রকল্পের কার্যক্রম চলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!