শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

ইন্সট্রাক্টর আনোয়ার কবীরের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবী

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীরের বিরুদ্ধে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে কালিগঞ্জের শিক্ষক সমাজ।

প্রকাশিত সংবাদে যেসব বিষয়ের অভিযোগ তুলে ধরা হয়েছিল তা সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় ইন্সট্রাক্টর মোঃ আনোয়ার কবীর প্রশিক্ষণে পর্যাপ্ত মানসম্মত উপকরণ সরবরাহ করছে যা বাজেট বরাদ্দের সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং কালিগঞ্জ সদর থেকে উপকরণ কিনলে বাজেট ঘাটতি পড়ে যাবে। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণে দলীয় কাজে পর্যাপ্ত উপকরণ ব্যবহারের সাথে সাথে মানসম্মত উপকরণ বুঝিয়া পাচ্ছে যা প্রশংসার দাবী রাখে। প্রতিষ্ঠানটির উন্নয়নমূলক কাজে তাঁর বেশ অবদান আছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক আফসার হুসাইন জানান, চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচির (পিডিবি-৪) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে ৩ দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তারণ প্রশিক্ষণ গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য সরকারি সঠিকভাবে ব্যায় করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরোও বলেন ইন্সট্রাক্টর আনোয়ার কবীর একজন বীর মুক্তিযুদ্ধের সন্তান। সে কখনো অন্যায়ের প্রশ্রয় দেয়না। আমাদের কারিকুলাম প্রশিক্ষণে উন্নতমানের প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয়েছে।

এব্যাপারে ইন্সট্রাক্টর আনোয়ার কবীরের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে তীব্রক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন, কিছু কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। দেশের প্রতি আমারও একটা দায়বদ্ধতা আছে। তাই কখনো দুর্নীতি অনিয়ম আমি প্রশ্রয় দেইনা। তাতে কিছু মানুষ ঈর্শান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!