শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

সারাদেশে নারী শিশু ধর্ষন ও সহিংসতার প্রতিবাদে তালায় মানববন্ধন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪২৬ বার পড়া হয়েছে

সারাদেশে চলমান নারী শিশু ধর্ষন ও সহিংসতার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের এই দাবিতে সাতক্ষীরা তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা,নাগরিক কমিটি,ভূমিজ ফাউন্ডেশন আয়োজনে তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী, জুয়েল সরকার, নাগরিক কমিটির সাধারণ সস্পাদক মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্বা আল্লাউদ্দিন জোয়াদ্দার,জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,ভুমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য কুমার সাহা,বাংলাদেশের ওয়ার্কাস পাটির তালা উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি জাহিদুর রহমান লিটু,শফিউর রহমান ডানলপ প্রমুখ।

এ সময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!