বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

শ্যামনগরে ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদান

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

উত্তরণের বাস্তবায়নে এডুকো বংলাদেশের আর্থিক সহযোগিতায় ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ১০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত পর্যায়ক্রমে ৩ টি ট্রেডে ৫০ জন প্রশিক্ষণার্থীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহিন হোসেন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।

উত্তরণের এডুকো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার বলেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এবং গাবুরা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত ১৪ থেকে ১৭ বছরের শিশুদেরএ ই প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন এ্যন্ড টেইলরিং ট্রেডে ২১ জন মেয়ে ও ৪ জন ছেলেসহ মোট ৫০ জন প্রশিক্ষণার্থী, ইলেকট্রোনিক্স এ্যান্ড মোবাইল ফোনসার্ভিসিং ট্রেডে ১২ জন ছেলে এবং ইলেকট্রিক হাউজওয়ারিং এ্যন্ড সোলারসিষ্টেম ট্রেডে ১৩ জন ছেলে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ৩ টি ট্রেডের প্রশিক্ষণার্থীরা ৩ মাস (৭২ দিন) ৩ জন দক্ষ ট্রেইনারের মাধ্যমে সফলতার সাথে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে।

প্রশিক্ষণ চলমান অবস্থায় মোবাইল সার্ভিসিংয়ের ৪ জন ও হাউজ ওয়ারিংয়ের ৩ জন ছেলে বাড়িতে কাজ করা শুরু করেছে। টেইলরিংয়ে ট্রেনিংপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণার্থী সেলাই মেশিন ক্রয় করে কাজ করছে। টেইলরিংয়ের একজন ছেলে ইতোমধ্যে ৩ টি মেশিন ও ৪০ হাজার টাকার কাপড় ক্রয় করে ব্যবসা করছে।

প্রশিক্ষণ গ্রহণকারী ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এই মুহুর্তে ১৩ জন চাকরিতে যেতে আগ্রহী। চলতি মাসের মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তাদের পরিচিত করার জন্য চাকরি মেলা করার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদের জীবনের পরিবর্তন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!