বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় ইউসুফ স্মৃতি সংঘের আহবায়ক কমিটি বাতিলের দাবি

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা খেশরা ইউনিয়নের শাহাজাতপুর ইউসুফ স্মৃতি সংঘের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। এসময় ক্লাবের সরকারি অনুদানকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাতেরও অভিযোগ তোলা হয়েছে সদ্য বিদায়ী কমিটির বিরুদ্ধে। বিগত বছরগুলোতে ক্লাবের আয়-ব্যয়ের হিসাবে দুর্নীতির মাধ্যমে টাকা লোপাটের অভিযোগ তুলে মনগড়া আহ্বায়ক কমিটি গঠন করার প্রতিবাদে তালা উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা সমাজসেবা অফিসে অভিযোগ করেছে এলাকাবাসী।

ক্লাবটির সাবেক সভাপতি মোঃ শের আলী খাঁন বলেন, শাহজাতপুর ইউসুফ স্মৃতি সংঘ রেজিঃ খুলনা ৩২৫/৮৩ সরকার অনুমোদিত একটি ক্লাব। এ বছরের ১ ফেব্রুয়ারি ক্লাবটিতে ৩ বছর মেয়াদী নির্বাচিত কমিটি উত্তীর্ণ হয়। এরপরও ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ৬ মাস ক্লাবটি দখলে রাখে তারা। সর্বশেষ ৮ জুলাই মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য থেকে গুটি কয়েক সদস্য নিয়ে রাতের আধারে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রাজিব হোসেন রাজুকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট এক মনগড়া কমিটি গঠন করে তারা। যা লোক দেখানো ভাবে গত ১২ জুলাই রাতে হস্তান্তর করে বিদায়ী কমিটি। এসময় কমিটিতে থাকাকালীন সভাপতি এস.এম শামসুজ্জামান ও সাধারণ সম্পাদক আঃ গণি গাজীসহ কার্যনিবার্হী পরিষদের অনন্য প্রভাবশালী সদস্যরা মিলে সরকারি অনুদানে আসা ৩ লক্ষাধিকের বেশি টাকা নামেমাত্র হিসাবনিকাশ করে নিজেরা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন সাবেক সভাপতি।

মোঃ আঃ সালাম খাঁন বলেন, তারা ৩ বছর ক্ষমতায় থেকে ঠিকমতো হিসাব দিতে পারিনি। পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করলে এলাকাবাসীকে ডেকে দায়সারা হিসাব দেয়। কিন্তু তার আগেই তারা নিজেদের সুবিধা অনুযায়ী ইচ্ছেমতো কমিটি গঠন করে।

সবুজ সরদার তাদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, উক্ত আহ্বায়ক কমিটির বিষয়ে ১১৭৪ জন সদস্যদের কেউ কিছুই জানে না। তারা নিজেরা মনমতো লোক সাজিয়ে পরবর্তী নির্বাচনে জয়লাভ করতে ঘরোয়া কমিটি করেছে। যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
এ বিষয়ে অভিযুক্ত বিগত কমিটির সভাপতি এস এম শামসুজ্জামান বলেন, সমাজসেবা অফিসের পরামর্শে আমরা কার্যকরী কমিটির মিটিং ডেকে সবার মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করেছি। আহবায়ক কমিটি নির্বাচনের মাধ্যামে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে। কমিটি গঠনকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন জানান, ইউসুফ স্মৃতি সংঘের বিরুদ্ধে আনীত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!