রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব মা দিবসে তালায় স্বপ্নজয়ী ও অসহায় মায়েদের সম্মাননা

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ১৪ মে রবিবার তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ২জন সংগ্রামী ও অসহায় মাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

স্বপ্নজয়ী মায়েরা হলেন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রীর নাজমা খাতুন এবং জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের আকবর ফকিরের স্ত্রী আলেয়া বেগম। সংগ্রামী ও অসহায় নারীদের একজন হলেন শ্বশুর বাড়ির লোকজন কর্র্তৃক দেয়া আগুনে ঝলসে যাওয়া আশা মন্ডল এবং অপরজন হলো অপ্রাপ্ত বয়স্ক কুমারী মেয়ে যিনি পোল্ট্রি ফার্ম মালিকের দ্বারা ধর্ষিত হবার পর মা হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরাফাত হোসেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা থানার এসআই ইমন হাসান, শেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা প্রভাতী শীল, আশা মন্ডল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!