বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে বুধবার (৮ মার্চ) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। সকালে উপ-শহরে সকালে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা থানার এসআই রাজীব সরদার, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশাহানার খাতুন, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, উত্তরণের সাধনা রানী গুহ, মহিলা কলেজের শিক্ষার্থী মরিয়ম জাহান সাবাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তালার তেঁতুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

এদিকে গ্লোবাল এফায়ার্স কানাডা এর অর্থায়নে, ওয়াল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে সাইকেল র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণের সাধনা রানী গুহ, যোয়াকিম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ সময় ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার (সেল্প) মোরশেদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ ও পল্লী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!