শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

বঙ্গবন্ধুর সমাধিতে হাজীগঞ্জের তৃণমূল নেতৃবৃন্দসহ আ.লীগ নেতা গাজী মাঈনউদ্দিনের শ্রদ্ধা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৬৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি) আসনে মনোনয়ন প্রত্যাশী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৃতীয়বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনউদ্দিন।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় প্রায় আড়াই সহস্রাধিক তৃনমুল নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় হাজীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ সকল শ্রেণি-পেশার প্রায় আড়াই সহস্রাধিক কর্মী-সমর্থকদের সমাগম ঘটে।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর হাজীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ ও দলীয় সমর্থন নিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি) আসনে মনোনয়ন প্রত্যাশা করেন। এ সময় হাজীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল শ্রেণি- পেশার কর্মী ও সমর্থকরা তার ডাকে সাড়া দিয়ে জাতির পিতার জন্মভূমি, পূণ্যভূমি, গর্বিত গোপালগঞ্জে সমবেত হওয়ার জন্য তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আগামী ২৮ জানুয়ারিতে তিনি হাজীগঞ্জের ন্যায় শাহরাস্তি উপজেলার সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলে ঘোষণা দেন। এসময় উপস্থিত কর্মী ও সমর্থকেরা অতীতের ন্যায় আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তার নেতৃত্বে বিজয় ছিনিয়ে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!