আন্তর্জাতিক

পাঁচ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার পৃথকভাবে সাক্ষাৎ করেছেন পাঁচটি দেশের কূটনৈতিক প্রতিনিধি। এই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) লিউ ইউইন।

সাক্ষাৎ শেষে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, এটি ছিল মূলত একটি সৌজন্যমূলক বৈঠক। তিনি বলেন, জাতিসংঘের বর্তমান সভাপতি হিসেবে খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। পাশাপাশি জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনার বিষয়েও নিজের আগ্রহ প্রকাশ করেন ভারতীয় এই কূটনীতিক। ত্রিবেদীর ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের সংস্কার বিষয়টি বিশ্বজুড়ে সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট। তাই এই সংস্কারের পরিকল্পনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে তিনি আগ্রহী ছিলেন।