সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশনের জন্য বাছাই ৪০ রোগী

দেশ টাইমস-
দেশ টাইমস- সাতক্ষীরা সদর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, ঝাউডাঙ্গা শাখার উদ্যোগে এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আমির প্রভাষক ইকবাল হোসেন। যুব জামায়াতের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্বাস আলী বিশ্বাস, হাফেজ মাওলানা আবু মুছা, যুব জামায়াতের চিকিৎসক হাফিজুল ইসলাম সবুজ, আল মামুন, রনি বিশ্বাস ও শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্প ইনচার্জ ইমরান হোসেন জানান, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

তিনি আরও জানান, বাছাই করা সব রোগীর চোখের অপারেশন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। শুধু অপারেশনই নয়, রোগীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সংশ্লিষ্ট সব ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

আয়োজকরা জানান, অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবায় সহায়তা এবং দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।