আইন-আদালত

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে নূর মোহাম্মদ শান্ত (২৭) নামে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর মোহাম্মদ শান্ত আশাশুনি সদর ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ শান্ত আশাশুনি থানার মামলা নম্বর-২৩ (০৬) ২৬-এর আসামি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবারই আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।