সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে এলজিইডি’র বৃক্ষরোপণের কর্মসূচী অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের আয়োজনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি-ঘোপেরডাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিমিটেডের দক্ষিণ বাশুড়িয়া বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা প্রকৌশলী মো.ফয়সাল আহমেদ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে শ্রীরামকান্দি-ঘোপেরডাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) এর কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা আয়োজক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, গাছপালা মানুষের জীবন বাঁচাতে ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি মানুষের দুর্দিনেও পরম বন্ধু হিসেবে কাজ করে। তাই আমরা বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় বেশি করে গাছ লাগাবো এবং সেগুলো সঠিকভাবে পরিচর্যা করবো।

 

পরে জেলা প্রশাসক নিজ হাতে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ সুচনা করেন।

এরপর জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকলকে নিয়ে এই প্রকল্পের আওতায় খাল পুনঃখনন এর কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ এবং জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হককে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!