শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় খালেদা জিয়ার মুক্তি সহ ১০দফা দাবীতে গণমিছিল

✍️শেখ কামরুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ ও যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান এর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে  গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। 
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচির মিজা ফকরুল ইসলাম আলমঙ্গীর ও মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এ গন মিছিল অনুষ্ঠিত হয় । শনিবার  বিকাল সাড়ে ৪ টায়  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় বি এনপির নির্বাহী কমিটির সদস্য  সাবেক সংসদ সদস্য  কাজী আলাউদ্দিন মিছিলটি শহরের নিউমার্কেট সংলগ্ন মাওয়া চাইনিজ রেষ্টুরেন্ট এলাকা থেকে  বের হয়ে তুফানকোম্পানী মোড়ে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, জেলা কৃষক দলের নেতা আহসানুল কাদির, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহম্মেদ মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন শিকদার, সহসভাপতি সালাহউদ্দিন যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা জেলা ছাত্রদলের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম চন্দন প্রমূখ। মিছিল শেষে নেতা-কর্মীরা তুফানকোম্পানী মোড় এলাকায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ারমুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ আসার পূর্ব মুহুর্তে তারা কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!