বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আবু আহমেদ সভাপতি, গোলাম মোরশেদ সম্পাদক নির্বাচিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মদ ১৬৩ ভাট পয় সভাপতি ও মোহাম্মদ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার অ্যাড. রবিউল ইসলাম জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ২৮৫জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট, দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, মোঃ শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠণিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহ-সাংগঠণিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল্লাহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!