বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

কাশিয়ানীতে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৩৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এসবি টাওয়ারের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মফিজুর রহমান এবং কাশিয়ানী সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।

এসময় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কাজী, বীর মুক্তিযোদ্ধা মানোয়ার করিম লাভলু খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক জামিনুর রহমান জাপান, অর্থ বিষয়ক সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফররুখ আহমদ মিন্টু মুন্সি, আবুল কালাম কালু মৃধা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আসছে আগামী ২৯ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল মিথ্যা ও অপপ্রচার করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে।

এরই অংশ হিসেবে গত ০৫ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় স্থানীয় সাংসদ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের সামনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এরপরে নিবেদিত আওয়ামীলীগের কর্মীদের ওপর হামলা চালায় একটি কু-চক্রী মহল। ঘটনার পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু হামলার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে গত ১০ নভেম্বর প্রেসক্লাব গোপালগঞ্জে একটি সংবাদ সম্মেলন করে ওই মহলটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!