শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করলেন ইউএনও

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে পৃথক ৪ টি প্যাভিলিয়ন থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে। মেলার সময় নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকারি-বেসকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি/ নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মেলায় অংশ গ্রহণ করবে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার, সদস্য আশেক মেহেদী, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাংবাদিক শেখ নুর আহমেদ ঈমন, দিবাশীষ বিশ্বাস রাকেশ ও মনিমালা গায়েন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!