শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

“দুর্যোগের আগাম বার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমকজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও দুর্যোগ প্রশমন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!