বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

শ্যামনগরের খোলপেটুয়া নদীর উপর তৈরি হলো বেঁড়িবাঁধ

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর ভেঙ্গে যাওয়া উপকূল রক্ষা বেড়িবাঁধের পাশ দিয়ে দেয়া রিংবাধটি টানা ৫ দিনের মাথায় সাড়ে তিন হাজার মানুষের অক্লান্ত পরিশ্রমে মঙ্গলবার দুপুরে কোন রকমে পানি বন্ধ করা সম্ভব হয়েছে।

সোমবার সকাল থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় হাজার হাজার মানুষের অংশগ্রহনে বাঁশ দিয়ে পাইর্লিং করে ও বালুর বস্তা ফেলে এই বাঁধের কাজ শুরু করা হয়। এর আগে গত ১৫ জুলাই শুক্রবার রাতে দূর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেঁড়িবাধটি ভেঙে যায়। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্তত ১২ টি গ্রাম পানিতে প্লাবিত হয়। ভেসে যায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে হয়ে পড়ে প্রায় সাড়ে তিন হাজার পরিবার।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক এবং ইউনিয়ন পরিষদ, স্থানীয় এলাকাবাসী ও এনজিও শ্রমিকসহ প্রায় সাড়ে তিন থেকে চার হাজার উপকূলীয় মানুষের অংশগ্রহনে বেড়িবাঁধ মেরামত কার্যক্রম এখনও চলমান রয়েছে। আজ দুপুরের দিকে বাঁধটি সম্পূর্ণ মেরামত করা সম্ভব না হলেও কোন রকমে জোয়ারের পানি লোকলয়ে প্রবেশ করতে না পারে সেজন্য প্রাপন চেষ্টা করা হয়েছে। দুপুরের জোয়ারে সামান্য কিছু পানি বালুর বস্তার উপর দিয়ে ওভার ফ্লো হয়ে প্রবেশ করেছে। তবে কাজ অব্যাহত রয়েছে এবং আগামি কালও বাঁধের কাজ করা হবে বলে তিনি আরো জানান।

পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বিষয়টি নিশ্চিত হরে জানান, বেড়িবাধ সংস্কারের কাজ চলমান রয়েছে।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, দুপুরের জোয়ারের সামান্য কিছু পানি ঢুকলেও পরবর্তী জোয়ারে যাতে আর পানি প্রবেশ না করে সে জন্য সেখানে কাজ অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!