বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান

গোপালগঞ্জ পৌর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে গত ১৫ জুন অনুষ্ঠিত পৌর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে এবং উক্ত ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ৪নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীরা। 

আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরাজিত প্রার্থী এস.এম. আহসান হাবিব মিলন। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোমান মোল্লা, ওমর ফারুক খান ও সংরক্ষিত ২নং ওয়ার্ডের প্রার্থী সাবেক ওয়ার্ড কাউন্সিলর খাদিজা বেগম খোদে। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত ৫ জানুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী, কাঠি, কাজুলিয়া, করপাড়া, বৌলতলী, সাহাপুর, উলপুর, নিজড়া, উরফি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়নের প্রায় ২ শত ৫০ জন ভোটার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ভোটার। ইউপি নির্বাচনে নিজ নিজ এলাকায় তারা ভোট দেন। অথচ নির্বাচনের ৬ মাস না যেতেই ওইসব ভোটাররা গোপালগঞ্জ পৌরসভার 

৪নং ওয়ার্ডের ভোটার তালিকায় ভোটার হয়েছে। ৪নং ওয়ার্ডে তাদের নিজস্ব কোন হোল্ডিং অথবা স্থায়ী কোন সম্পত্তি নেই। এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সময় আমাদেরকে যে ভোটার তালিকার সিডি দেওয়া হয়েছে সেই ভোটার তালিকা হতে প্রায় ৫০ থেকে ৬০ জন ভোটারকে নির্বাচনের দুই দিন আগে বাদ দিয়ে নতুন করে এক শত জন ভোটারকে ৪নং ওয়ার্ডে অন্তর্ভূক্ত করা হয়েছে। এ ব্যাপারে ৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৩ জনকে কোন কিছুই অবহিত করা হয়নি। পরিকল্পনা মাফিক একজন প্রার্থীকে জয়ী করার জন্যই এসব অনিয়ম করা হয়েছে। নির্বাচন কমিশনারের কাছে উক্ত ওয়ার্ডের ফলাফল বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান পরাজিত কাউন্সিলর প্রার্থীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!