রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইন্ডি ও গ্রীনম্যানের যৌথ উদ্যোগে তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন দ্বাদশ বারের মতো সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছে শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু  সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তবচিত্র উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি রেজাউল, সম্পাদক সজীব  সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১৪১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু (এনডিসি)।

সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও ‘৭৫ সালের ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক মো.আব্দুর রাজ্জাক, জেলা কনসালটেন্ট বি এম মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, নিবার্হী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা প.প. কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, মেডিকেল আফিসার মেহেরুন্নেছা প্রমূখ উপস্থিত ছিলেন।

এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা “মা ও শিশু কল্যান” কেন্দ্র পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!