শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়রের সাথে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সাথে দ্রুত পানিবন্দী মানুষদের দুর্ভোগ থেকে বাঁচাতে পানি নিষ্কাশন বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতিঅধ্যাপক মোজাম্মেল হক, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, মো. আশরাফ উদ্দিন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এস.এম আবুল কালাম, আবু জাফর সিদ্দিকী, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. নুরুল হক, মো. সালাহ উদ্দীন, মো. কামরুজ্জামান প্রমুখ। এসময় পৌর মেয়র সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুকিআতযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহোদয় পানিবন্দী পৌরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পৌরবাসীর সহযোগিতা নিয়ে পাম্প বসিয়ে ও ক্যানেল তৈরী করে দ্রুত পানি নিষ্কাশন করা হবে। বর্ষা পরবর্তী আগামী দুই মাসের মধ্যে পৌর এলাকার রাস্তা-ঘাট ও ড্রেণ ব্যবস্থা ভাল হবে। টেন্ডার হয়েছে দ্রুত কাজ শুরু হবে।’ এসময় সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতার কারণ ও নিরশন এবং সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও সমন্বয় কমিটির সুপারিশ পৌর মেয়রের হাতে তুলে দেওয়া হয়। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!