দিবস

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

দেশ টাইমস-
দেশ টাইমস- দিবস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মীর খাইরুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার দেবহাটায়  বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় হাঁটা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।

অনিকেত আলাম ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হুসাইন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আশফাক উজ্জামান এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রিসার্চ ফেলো মারুফ বরকত।

অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাঁটা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।