প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

১৮ বছর ধরে মেধাবীদের পাশে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প

১৮ বছর ধরে মেধাবীদের পাশে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প
, জাতীয় ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শিক্ষার আলো ছড়াতে দীর্ঘ ১৮ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে ‘ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প’। এই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়। প্রকল্পের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হয়।

শিক্ষার মানোন্নয়নে কেবল স্থানীয় শিক্ষার্থীদের মধ্যেই এই সহায়তা সীমাবদ্ধ থাকেনি। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ছয়জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অসহায় ব্যক্তিদের মানবিক সহায়তা হিসেবে আরও ৫ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়াও দেশ-বিদেশে অধ্যায়নরত ৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য ৫০ হাজার করে ৩ লাখ টাকা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৫ লাখ ৩৫ হাজার টাকার মানবিক সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে এত বড় ও দীর্ঘদিনের এই আয়োজনকে ঘিরে তারা তাদের অনেক আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথাও বলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। এছাড়া কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে ট্রাস্টি মাশহুদুর রহমান সাজেদের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী জেরিন তাসনিম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, ট্রাস্টি মারুফুল হক ভূঁইয়া ও লতিফা বেগম ভূঁইয়াসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসা করে জানায়, এমন সহযোগিতা তাদের স্বপ্ন পূরণে বড় অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের শিক্ষা প্রসারে তারাও ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষা বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়া জেরিন তাসনিম অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।