রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

শ্যামনগর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ রমজান রবিবার (১লা মে) বিকাল ৫ টায় নবনির্মিত উপজেলা পরিষদ চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন এর সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর সরকারি মহাসিন কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান, শ্যামনগর সরকারি মহাসিন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের পরিচালক মোঃ লুৎফর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর জোনালের পল্লী বিদ্যুতের ডিজিএম সঞ্জীত কুমার মন্ডল,শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মইন রঞ্জু, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, বাচ্চু,সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি , আলেম- ওলামা বৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!