শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠন ও ব্যক্তি আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়।

আশাশুনি উপজেলা প্রশাসনঃ পহেলা বৈশাখ সকাল ১০ টায় মঙ্গণ শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্য মন্ডিল নানা আল্পনায় কলস, কুলা, লাঙ্গল, কুঠার, সজ্জিত কৃষককৃষাণি, নব বরবধু এবং নতুন বছরের শোভা বহনে নতুন জামা কাপড়ে সুসজ্জিত শিশু, বালক-বালিকা, কিশোর কিশোরী, যুবক যুবতি, আধা বয়সী বয়স্করা এবং সরকারি কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-কর্মচারী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বাজার এলাকা ঘুরে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা নববর্ষ ভিত্তিক সংগীত, কবিতা আবৃত্তি করেন।

আশাশুনি সরকারি কলেজঃ কলেজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক, বাজার এলাকা ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। পরে কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন ভুট্টর সঞ্চালনায় সভায় উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক দিপংকর কুমার, প্রাভষক হাবিবুর রহমান প্রমুক বক্তব্য রাখেন। সবশেষে সঙ্গীতানুষ্ঠানে কলেজের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!