বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

আশাশুনিতে সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে সভা অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি সদরের মরিচ্চাপ নদীতে সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খনন ও শহর/বাজার রক্ষার দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে উপজেলা কৃষকলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক, কৃষকলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রভাষক রতন অধিকারী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান, জাকারিয়া খোকন, আঃ মান্নান, আঃ গনি গাজী, আমজেদ হোসেন, মোবারক, শাহীনুর, আঃ বারী, মাসুদ সামস, সুবীর কুমার মন্ডল, তারিকুল, বিল্লাল, হাশেম ঢালী, নুরুজ্জামান সরদার প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, পূর্বে মরিচ্চাপ নদী ৫২২ দাগে ছিল, নদী ভাঙ্গনের ফলে ব্যক্তি রেকর্ডীয় ৫০৭ ও ৫০৮ সম্পূর্ণ ভাবে নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং ৫০৯ দাগের অনেকটাই এখন নদীতে। এসব রেকর্ডীয় জমির উপর দাতব্য চিকিৎসালয়, দোকান-পাট, মাছের ডিপো, হোটেল, রাইচ মিল, বরফ মিলসহ অনেক স্থাপনা ছিল। বর্তমানে সেসব নদীতে বিলীন হওয়ার পর সদর বাজার/শহর সংকীর্ণ ও খুবই অপর্যাপ্ত হয়ে পড়েছে। সিএস ও এসএ ম্যাপের চিহ্নিত নদীর বাইরে ব্যক্তি রেকর্ডীয় জমির মালিক সিরাজুল দিং ৩.২৫ একর, ইউসুফ সরদার ৫৯ শতক, তহমিন দিং ২৪ শতক, আলহাজ্ব জাকারিয়া ০১ শতক, মিজানুর ১৪ শতক, তারিকুল দিং ০৬ শতক, হাফিজা করিম ১৭ শতক, লক্ষ্মীকান্ত অধিকারী ০৫ শতক, আমহেদ বিশ্বাস ০৬ শতক, আহম্মদ সরদার-নেছার সরদার দিং ১.১৭ একর, নওয়াব আলি দিং ০৫ শতক, আঃ মতিন সরদার দিং ৩.০০ একর, সুশীল গং সাড়ে ১১ শতক, আলীম সাড়ে ৯ শতক, আঃ বারী ২০ শতক, আবু হেনা দিং ১০ শতকসহ অনেক রেকর্ডীয় মালিকের জমি নদী গর্ভে গেছে।

সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী নদী খনন করা হলে নদীর আসল রূপ বেরিয়ে আসবে, যাদের জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে তারা তাদের জমি ফেরৎ পাবে। একপড়ে নদী ভাঙ্গন হলেও অপর পাড়ে নদীর চর ভরাট হয়েছে। ফলে প্রকৃত নদী অর্থাৎ ৫২২ দাগসহ অন্য অনেক দাগের জমি এখন অন্য পাড়ে চরভরাটি হয়ে আছে। এসব চর ভরাটি জমি খনন করে ভাঙ্গনে বিলীন হওয়া রেকর্ডীয় জমি উদ্ধারের ব্যবস্থা করার জন্য ক্ষতিগ্রস্থ মানুষের দাবী জোরালো হতে শুরু করেছে। যদি সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী নদী খনন না করা হয় তাহলে রেকর্ডীয় জমির মালিকরা জমি ফেরত পাবেনা, আবার আশাশুনি উপজেলা শহর/বাজার (যা খুবই সংকীর্ণ ও বাজার গড়ার মত কোন জমি নেই) পুনরায় ভাঙ্গন কবলিত হবে। বাজারের অনেক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বসবাসের ঘর ইত্যাদি নতুন করে খননকৃত (যদি খনন করা হয়) নদীর গহ্বরে ঢুকতে শুরু করবে। যা আশাশুনি শহর/বাজারের জন্য অশণিসংকেৎ বৈ কিছুই হবে না।

উল্লেখ্য শ্রীউলা মৌজায় এসএ ১২৫ খং এর ৫০৯ দাগের এসএ মালিক সিরাজুল ইসলাম আদালতে মামলা নং ১৬/২০১৪ রুজু করলে বিজ্ঞ আদালত বাদী পক্ষে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। যার সাইনবোর্ড নদীর চরে স্থাপন করা হয়েছে।

সভায় অবিলম্বে সিএস ও এসএ ম্যাপ দেখে নদীর জমিতে খনন কাজ পরিচালনা করার দাবী জানান হয়। দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!