শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গুণগতমান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেন, চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, আশাশুনি আলিয়া মাদরাসার সুপার ড. আবুল হাসান, গাবতলা হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, মহিষাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক শংকর কুমারসহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সভায় বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের আগমন, প্রস্থান ও সার্বিক বিষয় উন্নয়নে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ের তথা সরকারের বিদ্যালয় ও শিক্ষকদের সম্পর্কে নির্দেশনা বাস্তবায়নে সতর্কতার সাথে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!