বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

আশাশুনির রুইয়ারবিল বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন : আতঙ্কিত এলাকাবাসী

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে পানি উন্নয়ন বোর্ডেও বেড়ী বাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকার মানুষ বাঁধ ভাঙ্গনে প্লাবর আতংকে আতঙ্কিত হয়ে পড়েছে। গত ৪/৫ দিন ধরে রুইয়ারবিল গ্রামের প্রবেশ মুখে বেড়ী বাঁধে প্রায় ২০০ ফুট এলাকা আকস্মিক ভাঙ্গনের শিকার হয়েছে।

ইতিমধ্যে কপোতাক্ষ নদের জোয়ার ভাটা ও বাতাসের তুফানের আঘাত ভাঙ্গন স্থানে আছড়ে পড়ায় ভাঙ্গতে ভাঙ্গতে মূল বেড়ি বাঁধের ৩ ভাগের এক ভাগ নদী গর্ভে চলে গেছে। এভাবে চলতে থাকলে দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে সামনে বর্ষা মৌসুম, কাল বৈশাখী ঝড়ো হাওয়া ও নদীর জোয়ার পানি বৃদ্ধিও কারনে ভাঙ্গন রক্ষা করা সম্ভব হবে না। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে বাঁধের অবশিষ্টাংশ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লবিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে।

সাম্প্রতিক ঘুর্ণিঝড় আম্ফান ও ইয়াস এর তান্ডবে এই ইউনিয়নে একাধিক স্থানে বাঁধ ভেঙ্গে প্রায় দুই বছর ইউনিয়নবাসী প্লাবিত থেকে সর্বশান্ত হয়েগেছে। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ার ভাটায় প্লাবিত হয়ে পানিবন্দি জীবন যাপন করতে বাধ্য হয়েছে এলাকার মানুষ। চরম দুরাবস্থায় পর্যবসিত মানুষ আজও স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেনি। আবার নতুন করে এলাকা প্লাবিত হলে তাদেও আর জীবন সংগ্রামে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এলাকবাসী জরুরী ভাবে বাঁধ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!