শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

জাতীয় প্রতিবন্ধী ফোরামের নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চলের দায়িত্ব পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

জাতীয় প্রতিবন্ধী ফোরামের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চলের দায়িত্ব পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর -১৪ নম্বর সেকশনের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। নাসিমা আক্তার রুবেল দীর্ঘদিন যাবৎ সমাজের অসহায় প্রতিবন্ধী নারী ও শিশুদেরকে নিয়ে পূনর্বাসনের কাজ করে চলেছেন। কাজের মূল্যায়ন স্বরূপ পেয়েছেন খ্যাতি ও একাধিক পুরস্কার। সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গোপালগঞ্জের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ২০১৮ সালে তিনি পুরস্কৃত হন। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নাসিমা আক্তার রুবেলের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিমা আক্তার রুবেল মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল বঙ্গবন্ধুর সহচর, গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধার সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাড. আবুল হাশেম সমাদ্দারের কন্যা ও গোপালগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তির সেজ বোন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!