শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনি সরকারি কলেজে জাতীয় গণ হত্যা দিবস পালন

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৩৬ বার পড়া হয়েছে

জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি সরকারি কলেজের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও ২৫ মার্চের জঘন্যতম গণ হত্যার স্মৃতি চারণ করে আলোচনা রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, প্রভাষক হোসেন আলি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে দুজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও আব্দুল মান্নানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোঃ বাকী বিল্লাহ ও গীতা পাঠ করেন প্রভাষক জয়ন্ত চক্রবর্ত্তী।

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়:

২৫ মার্চ জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ মূলক সভার আয়োজন করা হয়। একাধিকবার নির্বাচিত সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ ও গণহত্যা দিবসের স্মৃতি চারণ করে মূল আলোচনা উপস্থাপন করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, অভিবভাবক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!