শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনির কাদাকাটি হাইস্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০.৩০ টায় স্কুল হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়।

স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকক-কর্মচারী ও অভিভাবকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন, প্রধান অতিথি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাহস আর বিশ্বাসের ঘাটতির কারনে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভাল করতে পারেনা। অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ২% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। সন্তান পুষ্ট হয়না। এজন্য তিনি সকলকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে তিনি থানাকে অবহিত করার আহবান জানান। স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, অভিভাবক সদস্য, সকল শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!