বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

আশাশুনি প্রতাপনগরে অগ্নিকান্ডে ভষ্মীভূত দোকান পরিদর্শন

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে অগ্নিকান্ডে ভষ্মীভূত দোকান ও অফিস ঘরের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতা। বুধবার (২৩ মার্চ) বেলা ১১.৩০ টায় ইউনিয়নের কল্যাণপুর স্কুল বাজারে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, পিআইও সোহাগ খান ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোর ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখেন। এসময় সরকারি কর্মকর্তা, দলীয় নেতা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে চরম ভাবে বিপন্ন প্রতাপনগর এলাকার মানুষ যখন নিজেদেরকে গুছিয়ে নিতে চেষ্টা করছেন তখন অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্বঃ হারানো মানুষগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সরকারি ভাবে তাদেরকে সহায়তার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি নিজেও প্রতাপনগরবাসীর পাশে থাকবেন বলে আশ্বস্থ করেন।

পরিদর্শনকালে ৬টি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও প্রতাপনগর ইউনিয়ন কৃষকলীগের অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলেন কর্মকর্তা ও নেতৃবৃন্দ। দ্রুত তারা ইউএনও ও ডিসি মহোদয়কে ক্ষয়ক্ষতির তথ্য প্রদান করে সহায়তা বরাদ্দের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। এসময় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তৌষিকে কাইফু, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেবদাশ কুমার ঘোষ, কৃষকলীগ সিনিঃ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ফকির, স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!