বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা সাতক্ষীরার শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অ প সা রি ত সাংবাদিক এম রফিকের মেঝ বোনের স্বামীর মৃ ত্যু তে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শো ক জ্ঞা প ন কলারোয়ার আমেনা হ ত্যা মা ম লা: হাইকোর্টে আপিলে স্বামী ও শ্বশুরের ফাঁ সি র পরিবর্তে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড সাতক্ষীরায় যা ন জ ট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যা ন জ ট নি য় ন্ত্র ণে আনার আশাবাদ ২০২০ সালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রানবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হা ম লা মা ম লা, আ’লীগের ১০ নেতা কর্মী কা রা গা রে তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন 

আশাশুনির কল্যাণপুর বাজারে অগ্নিকান্ডে ৭ দোকান ও অফিস ভষ্মীভূত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে অগ্নিকান্ডে কৃষক লীগের অফিস সহ ৭ দোকান পুড়ে ভষ্মীভূহ হয়ে গেছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর আড়াই টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক হিসাবে আগুনে পুড়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হোসেন ঘোরামি জানান, দুপুরে কল্যাণপুর বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল। ধারনা করা হচ্ছে এসময় বৈদ্যুতিক শট সার্কিট অথবা চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে একের এক দোকানে ও অফিসে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা কলস বালতি হাতে নিয়ে ঘণ্টা খানেক পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। অগ্নিকান্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান, আসলাম হোসেনের শাড়ি কাপড়ের দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিক্স এর দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষক লীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্যাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত দোকানপাটের মধ্য থেকে মালামাল উদ্ধারের চেষ্টা চলছিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!