অপরাধ

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ৫০টি চায়না দুয়ারি জাল ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে খালের মধ্যে গড়ে ওঠা আনুমানিক ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) তালা উপজেলার তালা সদর ইউনিয়নের জিয়ালা-নলতা গ্রামের একটি খাস খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় জনগণকে অবৈধ জালের ব্যবহার এবং খাল দখল করে স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার ও সরকারি খাল দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।