আইন-আদালত

তালায় ফিলিং স্টেশনে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা!

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

‎সাতক্ষীরার তালায় ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় মেশিন মেরামতের আগ পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

 

বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা উক্ত অভিযান পরিচালনা করেন।

‎প্রাপ্ত তথ্যে জানা যায়, তালা বাজারের মেলাখোলায় মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে নির্ধারিত দামে পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান পরিচালনা করে সংবাদের সত্যতা পান। এ সময় প্রেট্রোল কম দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মেশিন মেরামত না হওয়া পর্যন্ত পেট্রোল বিপনণ বন্ধ রাখার নির্দেশ দেন তিনে।

‎তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে নির্ধারিত দামে পরিমাপের চেয়ে কম পেট্রোল দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মেশিন মেরামত না হওয়া পর্যন্ত বিপনণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।