শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত 

চাঁদাবাজির অভিযোগ এনে ইট ভাটা মালিকের কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মাদক সেবকদের হাত থেকে রক্ষা পেতে ইট ভাটা মালিক পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।

শনিবার ( ১২ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ও মেসাস যমুনা অটো ব্রিকস এর সহকারী পরিচালক হাফেজ সাজ্জাদুজ্জামান মনঞ্জু সংবাদ সম্মেলনে জানান কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের স ম সদর উদ্দিন আহমেদের পুত্র মোহাম্মদ আতিক ইমরান মনি একজন নেশাগ্রস্ত সন্ত্রাসী, চাঁদাবাজ। সে তার দলবল নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাটা মালিকের কাছে ৩৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। সেই সূত্র ধরে গত ১১ মার্চ আতিক ইমরান মনিসহ ৩০/৩৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে চাঁদার দাবিতে ভাটায় জোরপূর্বক প্রবেশ করে ভাটার ব্যবহৃত মেশিন যন্ত্রপাতি হিসেব কাগজপত্র নগদ অর্থ লুট করে নিয়ে নেয় ভাটা ভাঙচুর করে এবং ভাটায় দায়িত্বরত লোকজনকে বাহির করে দিয়ে ভাটা মালিক রফিকুল ইসলামকে আটকে রাখে। এসংবাদ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে অবহিত করা হলে তিনি ঐ রাতে মামলা নিয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে ভাটা মালিক রফিকুলকে ও মালামাল উদ্ধার করে ভাটা মালিককে বুঝিয়ে দেয়। সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার কলিযোগা গ্রামের খুদু মোড়লের ছেলে মোহাম্মদ রাসেল ( ৩০) কে আটক করে থানা পুলিশ। রফিকুল ইসলাম আরো জানায়, তার বাড়ি ঢাকা জেলার উত্তরায়। তিনি সুদূর ঢাকা কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর মৌজার প্রকৃত জমির মালিকদের নিকট থেকে জমি লিজ নিয়ে যমুনা অটো ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করে ব্যবসা করে আসছে। কিন্তু এলাকার সন্ত্রাসী মাদকসেবীরা প্রায় তার ভাটায় চাঁদা দাবি ও বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে আসছে কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের এস এম সদর উদ্দিন আহমেদ এর পুত্র আতিক ইমরান (৩২) কলিযোগা গ্রামের খুদু মন্ডল এর পুত্র মোঃ রাসেল ( ৩০) ও মোঃ রুবেল( ২৭) ঘোনা গ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র মোঃ মমিন ( ৪০)সহ সন্ত্রাসী দল। তিনি পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ে ভাটা উদ্ধারসহ আসামি আটক হওয়য় থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!