শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনির মঞ্চ নাটকের প্রখ্যাত খলনায়ক লায়ন দুলাল আর নেই

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কৃতি সন্তান মঞ্চ নাটকের খলনায়ক লায়ন দুলাল দেবনাথ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। পারিবারিক সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাজনপুর নাথ পাড়ায় নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি মহাজনপুর গ্রামের মৃত সন্তোষ দেবনাথের ছেলে এবং সাতক্ষীরা নাট্য শিল্পকলা একাডেমির সদস্য ও গুনাকরকাটি সামাজিক বন্ধনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার বিকালে গুনাকরকাটি মহাশ্মশানে তাকে সমাধি করা হয়েছে। সদ্য প্রয়াত দুলাল দেবনাথ নাট্যঙ্গনে খয়নায়ক হিসেবে লায়ন দুলাল নামে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ ৩০ বছরের বেশী সময় ধরে দেশের বিভিন্ন জেলায় নাটকের খলনায়ক হিসেবে অভিনয় করতেন। হাসি খুশি ও সদালাপি দুলাল দেবনাথের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!