বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৬৮৪ বার পড়া হয়েছে

সাভারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরাই পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (০২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আটক ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবুর বাড়িতে বিএনপি নেতার্মীরা মিটিং করেন। এরপর মহাসড়কে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। আহত হন এসআই কামরুজ্জামান ও একজন কনস্টেবল। বিএনপির নেতাকর্মীরা জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মহাসড়কে উঠতেই বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু। এ সময় প্রধান অতিথিদের দ্রুত উদ্ধার করে পল্টনের পার্টি অফিসে পাঠানো হয়। সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, আমাদের দুইজন আহত আছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!