শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল

‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ১০৫২ বার পড়া হয়েছে

‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (২য় পর্যায়)’ অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন এবং পানিসম্পদ মম্ত্রণালয়, পরিকল্পনা মম্ত্রণালয়সহ স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে উত্তরণ ও পানি কমিটি আয়োজিত তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কপোতাক্ষ নদের নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে গত ১৮ আগষ্ট একনেক সভায় ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। ৫৩১ কোটি ৭ লাখ টাকা ব্যয় ৪ বছর মেয়াদী প্রকল্পটির কাজে ২০২০ সালে শুরু হয় ২০২৪ সালে শেষ হবে। অনুমোদিত প্রকল্পটিতে কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসন কল্পে টিআরএমক যুক্ত করে কপোতাক্ষ নদে উজান অংশে যশোর জেলার চৌগাছা উপজেলার তাহরপুর হতে মনিরামপুর উপজেলার চাকলা ব্রীজ পর্যন্ত ৭৫ কিমি. এবং নিম্নাংশ খুলনা জেলার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া হতে কয়রা উপজেলার আমাদী পর্যন্ত ৩০ কিমি. নদী খনন, তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন, নিষ্কাশন অবকাঠামো নির্মাণ ও মেরামত করা, কপোতাক্ষ নদের দুই তীর বন্যা নিয়ন্রন বাঁধ মেরামত করা সহ নদের সাথে সংযুক্ত খাল খনন করা কার্যক্রম অভিযুক্ত রয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্য সরকার কর্তৃক পলি ব্যবস্হাপনা, টাইডাল প্রিজম বৃদ্ধি ও নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ৩৫ বছর মেয়াদী জোয়ার-ভাটা নদী ব্যবস্হাপনা (টিআরএম) কার্যক্রম চালানোর এই উদ্যোগ গ্রহণ করেছে।

অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকাভূক্ত যশোর জেলার চৌগাছা, ঝিকরগাছা, মণিরামপুর, কেশবপুর উপজেলা; খুলনা জেলার পাইকগাছা উপজেলা; সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিশাল অংশের বাড়ীঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী স্থাপনাসমূহ, স্বাস্থ্য কমপ্লেক্স, ধর্মীয় উপাসনালয়, আবাদী জমি ও ফলেজ বাগান ইত্যাদি জলাবদ্ধতার কবল থেকে রক্ষাসহ পানি সম্পদ ব্যবস্হাপনা টেকসই উন্নয়ন হবে। ফলে কৃষি, মৎস্য ও শিল্প উৎপাদন অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকাও রক্ষা পাবে। এতে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক অবস্থার বর্তমান ধারা বজায় রাখা সম্ভব হবে। তাছাড়া প্রকল্পটি বাস্তবায়ন কল্প ও বাস্তবায়নাত্তর কাজ সমাজের দরিদ্র শ্রেনীর জন্য বিশষতঃ দিনমজুর, স্বামী পরিত্যক্তা, বিধবা মহিলার জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষি উৎপাদন অব্যাহত থাকার ফলে কৃষি ভিত্তিক নানারকম ক্ষুদ্র ও কুটির শিল্পর উন্নয়নের মাধ্যমে এলাকার জনগণের অর্থনৈতিক কর্মকান্ড বজায় থাকবে।

তিনি আরও বলেন, এ সফলতার পিছনে কপোতাক্ষ অববাহিকার অধিবাসীদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও পুরামাত্রায় আবেদন নিবেদনের ইতিহাস রয়েছে। সেই সাথে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বরাবর যুক্ত থেকেছেন, বিভিন্ন মম্ত্রণালয় হাঁটাহাটি করেছেন, পক্ষ বিপক্ষ মতামত দিয়েছেন এবং ব্যক্তিগত যোগাযোগ ও আন্তরিকভাবে চেষ্টা করেছেন সেজন্য কপোতাক্ষ অববাহিকার মানুষের পক্ষ থেকে উত্তরণ ও পানি কমিটির অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলন আরও উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এ অঞ্চল নদী রক্ষা সংক্রান্ত সরকারের এ বৃহৎ প্রকল্প জনগণের প্রস্তাবিত টিআরএম প্রযুক্তিক অভিযুক্ত করার মাধ্যমে বিডিপি-২১০০ বাস্তবায়নে আলোর মুখ দেখেছেন বলে উপকূলবাসী মনে করছে। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি ও সময়ক্ষেপন করলে নদীর অকাল মৃত্যু ত্বরান্বিত হবে এবং টিআরএম বিল পলি ভরাটের ক্ষেত্র চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বিভিন্নভাবে এলাকার জনগণকে ক্ষতিগ্রস্ত করবে।

তাছাড়া কপোতাক্ষ নদের সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত। এ অববাহিকার বিগত দিনের ভয়াবহ জলাবদ্ধতার কথা বিবেচনা করে অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন যেন কালক্ষেপন না হয়, পুনরায় যাতে জলাবদ্ধতায় আক্রান্ত হয় দূর্বিসহ জীবন-যাপন করতে না হয় তার জন্য এলাকাবাসীর পক্ষ উত্তরণ ও পানি কমিটি সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করে অতি দ্রুত স্বছতা ও জবাবদিহিতার সাথে কাজ শুরু করার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!