রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দেবহাটা বাজারে কমিটির কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্ত। সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু প্রমুখ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভায় মো. আব্দুল হান্নানকে সভাপতি ও মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি রবিন কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, প্রচার সম্পাদক মো. লতিফুর রহমান, দপ্তর সম্পাদক এস.কে অভি, কোষাধ্যক্ষ বিশ^জিৎ পাল, সদস্য নিত্যগোপাল আমিন, জগন্নাথ স্বর্ণকার, অমিত কর্মকার, রামপ্রসাদ সান্যাল ও রনজিৎ কর্মকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!