সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন  তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি দেবহাটার কোড়া গ্রামে বাড়িতে চু রি, নগদ টাকা ও  স্বর্ণালংকার লু ট দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি, আলোচনা ও ঋণ বিতরণ ব হি ষ্কা রা দে শ প্র ত্যা হা র ও শ্রমিক ইউনিয়নে অ বৈ ধ হস্তক্ষেপের প্র তি বা দে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ সাতক্ষীরায় ভা র তী য় রেনুপোনাসহ ছেষট্রি লাখ টাকার মালামাল জ ব্দ  সাতক্ষীরায় বিপুল পরিমান মা দ কসহ গ্রে প্তা র -২ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জ লা ব দ্ধ তা, শিক্ষার্থীদের দু র্ভো গ সাতক্ষীরায় যুব নেতত্ব ডিজিটাল নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধ এডভোকেসি সভা অনুষ্ঠিত

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম🔏 নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে এনির্বাচন অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন বড়দল ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশ সানা।

গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ ভোটারের মধ্যে ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, হার্ডওয়ার ব্যবসায়ী মহিউদ্দিন ফকির। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ হান্নান সরদার ১ ভোট ও লক্ষণ রাহা কোন ভোট পাননি। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আঃ মজিত মোড়ল ও কোষাধ্যক্ষ শেখ ইয়াহিয়া মনিরুজ্জামান ছোট্ট। ভোট পরিচালনা করেন, ইউপি চেয়ারম্যান জগদীশ সানা, ইউপি সদস্য জুলফিকর আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি ও ব্যবসায়ী ওছমান গনি। পরবর্তী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানাগেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!